বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত
ভালোবেসে অপূর্ব বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। কিন্তু সে বিয়ের এক মাসের মধ্যে ফাটল ধরলেও ৬ মাসের মাথায় তালাক হয়ে যায় দুজনের সম্পর্কের। পরে অপূর্ব আবার বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। তবে এ বিয়ের মেয়াদ ৯ বছর হলেও আবারও বিবাহ বিচ্ছেদ হলো অপূর্ব অদিতি দাম্পতির।
রবিবার (১৭ মে) বিকালে অদিতি ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘আমাকে ভাবি বলা সবাই বন্ধ করুন।’ এবং রিলেশনশিপ স্ট্যাটাসে যোগ করেন, ‘ডিভোর্সড’।
গণমাধ্যমের কাছে অদিতি বিচ্ছেদের কথা স্বীকার করেছেন। তবে এর বাইরে বেশি কিছু জানাতে চাননি।
অদিতি বলেন, ‘বনিবনা না হওয়ায় বিয়ের ৯ বছরের মাথায় আমাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটেছে। এর বাইরে কিছু বলব না। এটা ব্যক্তিগত বিষয়। তাই এতটুকুই যথেষ্ট।’
অপূর্ব-অদিতির দাম্পত্য জীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। তার বিষয়েও কোনও কথা জানাতে চাননি তিনি।
অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। মাত্র এক মাসের মধ্যে সে সম্পর্কে ফাটল ধরে। ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর অপূর্ব একই বছরের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.