র‌্যাব-৮’র অভিযানে শীর্ষ জেএমবি সদস্য গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৩:১৮ পিএম

র‌্যাব-৮’র অভিযানে শীর্ষ জেএমবি সদস্য গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৮র অভিযানে জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এক শীর্ষ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত জেএমবি সদস্যের নাম মো. আলআমিন ওরফে সবুজ (২৫)।

শুক্রবার (১৫ মে) সকালে বরগুনার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতার আলআমিন ওরফে সবুজ একজন শীর্ষ জেএমবি সদস্য এবং সামরিক প্রশিক্ষনপ্রাপ্ত সদস্য এবং তার বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা রযেছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার বরগুনার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আলআমিন ওরফে সবুজ নামে জেএমবির সক্রিয় এক শীর্ষ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আলআমিন ওরফে সবুজ জিজ্ঞাসাবাদে জানায় সে জেএমবির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য। সবুজ সংগঠনের সদস্য সংখ্যা ও সামরিক শাখার শক্তি বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সাল হতে তার অন্যান্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্রগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী, খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে।

আলআমিন ওরফে সবুজ বরগুনা সদর থানা এলাকার কালিবাড়ির মো. আব্দুল খবিরের ছেলে।