নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৬ , ১২:২১ পিএম
রংপুরের গঙ্গাচড়ায় নিজ বাসা থেকে আড়াই বছরের শিশুসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই পরিবারে তিনজন সদস্য রয়েছেন। তাদের দুজন স্বামী-স্ত্রী এবং একজন শিশু সন্তান। এদের মধ্যে স্বামীর ঝুলন্ত এবং স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। শনিবার (১৬ মে) সকালে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
যাদের লাশ উদ্ধার করা হয় তারা হলেন, হাফিজুল ইসলাম (৩০) তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও ১৮ মাসের কন্যা সন্তান হোমায়রা।
স্থানীয়রা জানান, শনিবার (১৬ মে) সকালে বালাপাড়ার বাসায় কারও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বজনরা। এসময় স্ত্রী ফাতেমা বেগম ও শিশু হুমায়রার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন তারা। পাশে ঝুলন্ত অবস্থায় মেলে হাফিজুর রহমানের মরদেহ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যা করে হাফিজুল আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন,পারিবারিক দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটতে পারে।বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.