বারবার মৃত্যু গুজবে ক্ষুদ্ধ এটিএম শামসুজ্জামান

 বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ১০:০৬ পিএম

বারবার মৃত্যু গুজবে ক্ষুদ্ধ এটিএম শামসুজ্জামান ছবি: সংগৃহীত

বারবার মৃত্যু নিয়ে গুজব ছড়ানোয় ক্ষুব্ধ হয়েছেন খ্যাতিমান প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় হঠাৎ ফেসবুকে ছড়িয়ে পড়ে, খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন। অনেকে তার রুহের মাগফেরাতের জন্য দোয়াও চান। এমন খবর শুনে বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, আমি সুস্থ আছি। এখনও মরিনি। আগেও অনেক বার আমার মৃত্যুর গুজব ছড়িয়েছে। মানুষ কেন যে এরকম করে বুঝি না।

বর্তমানে রাজধানীর সূত্রাপুরের বাসায় আছেন অভিনেতা।

এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ায়। অনেক সময় অভিনেতা ফেসবুক লাইভে এসে জানান যে, তিনি মরেননি, সুস্থ আছেন। গত বছরের এপ্রিলে হজমজনিত সমস্যার কারণে তিনি রাজধানী গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেবারও তার মৃত্যুর খবর রটেছিল।

এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান বলেন, সন্ধ্যার পর হঠাৎ ফোন আসা শুরু হয়। অনেকেই জানতে চান, এটিএম শামসুজ্জামান সাহেব কখন মারা গেছেন? আমরা অবাক হয়ে যাই! পরে শুনি গুজব ছড়িয়েছে। আগেও এমন হয়েছে অনেকবার। মানুষ কেন এমন গুজব ছড়ায় বুঝি না।

এটিএম শামসুজ্জামানের আলহাজ সালেহ জামান সেলিমও বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ।