মাগুরায় বজ্রাঘাতে নারীসহ ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০৮:১৭ পিএম

মাগুরায় বজ্রাঘাতে নারীসহ ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

মাগুরায় বজ্রঘাতে পৃথক এলাকায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকালে  জেলার সদর উপজেলার দারিয়াপুর ও মহম্মদপুরের সূর্যকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দারিয়াপুরের বেদেনা বেগমের (৩৫) এবং সূর্যকুন্ডু গ্রামের কাওছার শেখ (৭০)।

স্থানীয়রা জানায়,বিকালে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রঘাতে তার মৃত্যু হয় বেদেনার। অন্যদিকে, মহম্মদপুরে নিহত কাওছার শেখ (৭০) বৃষ্টির মধ্যে ঘরের খুটি মেরামতের কাজ করছিল। এ সময় বজ্রঘাতে তার মৃত্যু হয় এবং তার ছেলে কোরবান আলী আহত হন। কাওছার শেখ মহম্মদপুর উপজেলা সূর্যকুন্ডু গ্রামের মৃত মেছের শেখের ছেলে।