এমপির সংবর্ধনায় ছাত্রলীগের শোডাউন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০৫:০৫ পিএম

এমপির সংবর্ধনায় ছাত্রলীগের শোডাউন ছবি: সিটিজেন নিউজ

পটুয়াখালীর পটুয়াখালী-৪ আস‌নের এমপি মহিবুর রহমান এর আগমন উপলক্ষে সামা‌জিক দূরত্ব বজায় না রেখে গণজামায়াত করে উপজেলা ছাত্রলীগের শোডাউনে জেলাজুড়ে তোলপাড় চলছে। রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা সদর থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এমপিকে বরণের মাধ্যমে শেষ হয়। 

এমপির উপস্থিতিতে দফায় দফায় মিছিল ও শোডাউন করা হলেও কেউ কোনো প্রত্যুত্তর ক‌রেনি। পরে উপজেলা চত্বরে স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী বলেন, প্রথমে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাগত জানালেও পরে লোজকন ভীড় করায় ঝামেলা হয়ে গেছে।

সেক্রেটারী আশিকুর রহমান উজ্জল বলেন, শোডাউন দুরত্ব বজায় রেখে করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্রাণের জন্য লোকজন ভীড় করেছিলো।
সংসদ সদস্য মহিবুর রহমান বলেন, আমাকে কেউ সংবর্ধনা দেইনি। তারপরও ছাত্রলীগের ছেলেরা যা করছে সেটা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।