নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০৪:২৫ পিএম
ছবি: প্রতীকী
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বেলা ২টার দিকে উপজেলার বনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো একই গ্রামের আকবরের ছেলে আরাফাত (৬) ও আমিনুল ইসলামের ছেলে নুরনবী (৬)।
আরাফাত ও নুরনবী দুজনেই ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, আরাফাত ও নুরনবী দুজন পরস্পর মামাতো ফুফাতো ভাই। শুক্রবার দুপুরে বাড়ির সকলের অগোচরে খেলতে খলতে বাড়ির পাশে পুকুরে নামে। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশু দুটির লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনা সম্পর্কে নিশ্চিত করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.