নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৫ , ১১:২৭ এএম
ছবি: প্রতীকী
সহকর্মীর সাথে পরকিয়ার জেরে স্বামীর সাথে অভিমান করে নাদিয়া আফরিন নামে এক নারী কনস্টেবল বিষপান করে মারা গেছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তার স্বামী তরিকুল ইসলাম একই স্থানে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
হাসপাতালের একটি সূত্র জানায়- নাদিয়া আফরিন নামের নারী কনস্টেবল বিষপানে অসুস্থ হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে তাকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াই ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান জানান, স্বামীর সাথে নারী কনস্টেবলের গত দুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই জেরেই নাদিয়া বৃহস্পতিবার বিকেলে সদর থানার অদুরে ভাড়াটিয়া বাসায় বিষপান করেন।
এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিদের কাছে খবর পেয়ে স্বামী ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.