নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৪ , ০৯:৫১ পিএম
ছবি: ইন্টারনেট
এবার দূরত্ব মেনে মসজিদে হবে ঈদের জামাত। মসজিদে ঈদের জামাতের বিষয়ে ১৩টি বিধিমালা দিয়ে একথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিধিমালার মধ্যে রয়েছে নামাজের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, মসজিদের প্রবেশস্থল ও ওযুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখা, প্রত্যেক মুসল্লির মাস্ক পরা, এক কাতার অন্তর অন্তর কাতার করা ও নামাজ শেষে কোলাকুলি না করা।
এছাড়া ছুটির সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। দোকানপাট এবং শপিংমল বিকাল ৪টা মধ্যে বন্ধ করতে হবে। তবে জরুরি সেবা স্বাভাবিক থাকবে। সড়ক ও নৌপথে পণ্য পরিবহণ চলাচল অব্যাহত থাকবে। এসময় কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সাধারণ ছুটি চলাকালীন সময়ে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.