পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৪ , ০৯:৩৩ পিএম

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর খোঁচপাড়ার পাগলা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল-  উপজেলার উমরপুর খোঁচপাড়ার মেসের আলীর ছেলে জিহাদ আলী (১১) অপরজন একই গ্রামের আব্দুল মতিনের ছেলে নয়ন আলী (৮)।

শ্যাপমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটি সম্পর্কে তারা মামাত ফুফাত ভাই। তাদের বাড়ী একই গ্রামে হওয়ায় এক সাথে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে নদীতে তল্লাশী চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

শিবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, পরিবারের আবেদনে শিশুদের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।