বন্দুকযুদ্ধে একজন নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১২ , ১০:১১ এএম

বন্দুকযুদ্ধে একজন নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার ছবি: ইন্টারনেট

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১১মে) রাতে সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

নিহত বাবু সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।

পুলিশের দাবি,বাবু একজন মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তাসমীম আলম জানান,রাতে সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।