আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে কিট

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১১ , ০৯:৫৫ পিএম

আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে কিট ছবি: ইন্টারনেট

গণস্বাস্থ্যের কাছে করোনা শনাক্তের কিট থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় ছাড়পত্র মিলছে না বলে দাবি করেছে ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (১১ই মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

এসময় করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যের কিট প্রস্তুত থাকলেও তা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

করোনা শনাক্তে র‌্যাপিড টেস্ট অত্যন্ত কার্যকর দাবি করে এই জটিলতা নিরসন করে সাময়িক অনুমোদনের অনুরোধ জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। এমনকি পরীক্ষা করার জন্য দ্রুত অনুমতি দিতে সরকারকে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী দাবি করেন, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন ১০ লাখ করোনা কিট তৈরির প্রস্তুতি নিচ্ছে। তবে, সরকারের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া তা সম্ভব নয়।