নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১১ , ০৭:১০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। রোববার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়।
মৃত বন্দির করোনা শনাক্ত হওয়ার পর সেই বন্দি কারাগারের যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে। কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে কারা সূত্রে জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.