নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ০৮:১৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
প্রাণঘাতী করোনাভাইরাসকে পরাজিত করে একদিনেই হাসপাতাল ছেড়েছেন ৭২ পুলিশ সদস্য। রবিবার (১০ মে) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন করোনা থেকে সুস্থ হওয়া এসব পুলিশ সদস্য।
করোনাভাইরাস পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ৭২ পুলিশ সদস্যের পরপর দু'বার কোভিড নাইনটিন পরীক্ষা করা হয়। পরীক্ষায় দু'বারই কোভিড নাইনটিন নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। প্রায় দেড় হাজার আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে মারা গেছেন সাতজন। বাংলাদেশ পুলিশের নেয়া নানা উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.