আজ থেকে খোলা যাবে দোকানপাট

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ১০:৫৫ এএম

আজ থেকে খোলা যাবে দোকানপাট ছবি: ইন্টারনেট

আজ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার শর্তে খুলে দেয়া হয়েছে শপিংমল ও দোকানপাট। তবে জীবন ও জীবিকার জটিল প্রশ্নে জীবনের পাল্লাই ভাড়ি হয়েছে।  সরকারি বাধা না থাকলেও দোকান খুলছেন না রাজধানীর ৯০ ভাগ দোকানী।

এদিকে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও জীবনের প্রশ্নে দোকান বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন রাজধানীর ৯০ শতাংশ দোকানী। বন্ধের তালিকায় আছে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিংমল থেকে শুরু করে ঢাকা নিউমার্কেট, চাদনী চক, গাউসিয়া, মোতালেব প্লাজাসহ প্রায় সব শপিংমল ও মার্কেট। এছাড়াও বন্ধ থাকছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ার, মিরপুরের ছোট বড় সব শপিংমল ও মার্কেট। শতভাগ বন্ধের তালিকায় আছে উত্তরা, গুলশান, বনানী এলাকার সব শপিংমল।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক ভুইয়া বলেন,যারা একান্তই দোকান না খুলে থাকতে পারছে না তারা জীবন রক্ষার জন্যই তারা একাজ করছেন। আর যারা বন্ধ রেখেছেন তারা খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। 

এদিকে, অনলাইনে রেজিস্ট্রেশন ও সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানার শর্তে খোলা থাকছে আড়ংয়ের ১৪টি আউটলেট।