নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৯ , ১১:৩১ এএম
ছবি: সিটিজেন নিউজ
চলতি বছরের প্রথম চার মাসে ৩৩৩ জন ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ১০১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের জ্যেষ্ঠ সমন্বয়ক (অ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং) আবু আহমেদ ফজলুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আসকের পরিসংখ্যানে দেখা যায়, চার মাসে গ্রেফতারের আগে ক্রসফায়ারে ৬১ জন, গ্রেফতারের পর ক্রসফায়ারে ২১ জন, গ্রেফতারের আগে শারীরিক নির্যাতনে ৩ জন, গ্রেফতারের পর শারীরিক নির্যাতনে ১০ জন, গ্রেফতারের আগে বন্দুকযুদ্ধে ২ জন, কাস্টডিতে অসুস্থ হয়ে একজন, কাস্টডিতে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। শরীরে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতারের পর দু’জনের মৃত্যু হয়েছে।
এছাড়া এই চার মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক দু’জনকে গুম করার অভিযোগ উঠেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত চার মাসে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১০৫ জন। এদের মধ্যে সাতজন আত্মহত্যা করেছেন। প্রতিবাদ করায় সাতজনকে হত্যা করা হয়েছে। উত্ত্যক্তকারীদের শিকার হয়েছেন ৪৯ জন এবং হামলার শিকার ৪২ জন।
এছাড়া ৩৩৩ জন জন ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। এরমধ্যে শুধু ধর্ষণের শিকার হয়েছেন ২৫৪ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ৭৪ জন। এছাড়া পাঁচজনের ধর্ষণের ধরন উল্লেখ করা হয়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.