স্বাস্থ্যবিধি মেনে ঈদের আগেই গণপরিবহন চালু!

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৮ , ০৪:০৫ পিএম

স্বাস্থ্যবিধি মেনে ঈদের আগেই গণপরিবহন চালু! ছবি: ইন্টারনেট

স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের আগেই সীমিত আকারে গণপরিবহন চালু করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় সড়ক পরিবহন মোটর শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (৮মে) গাবতলীতে সংবাদ সম্মেলন করে এ অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনাকালীন দীর্ঘ সময় ধরে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এমন অবস্থায় লাখ লাখ পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছে। এমন অবস্থায় এসব শ্রমিকদের কথা বিবেচনা করে ঈদের আগেই সীমিত আকারে গণপরিবহন চালুর অনুরোধ জানাচ্ছি।