যশোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৮ , ১০:৪০ এএম

যশোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত ছবি: ইন্টারনেট

যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে মারুফ মোল্লা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চলিশিয়া ইউপির ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। 

র‌্যাবের দাবি , নিহত মারুফ মোল্লা একজন  মাদক ব্যবসায়ী।

খুলনায় র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশন ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের ধরতে বুইকারা গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জনের মাদক ব্যবসায়ীর দলটি গুলি করতে শুরু করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী মারুফকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।