কালবৈশাখীর ঝড়ের কবলে পরে

বরিশালে ট্রলার ডুবিতে ২ শ্রমিকের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০৩:৩৩ পিএম

বরিশালে ট্রলার ডুবিতে ২ শ্রমিকের মৃত্যু ফাইল ছবি

বরিশালের হিজলায় ট্রলার ডুবিতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজলোর মেমানিয়া ইউনিয়নে মেঘনা নদীর শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুর রব ব্যাপারী (৫৫) এবং কাদের ব্যাপারী (২২)।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, হিজলার মেমানীয় এলাকার বাসিন্দা তারু সরদার নিজ ক্ষেতে থাকা সয়াবিন তোলার জন্য সকাল ৭টার দিকে ভাড়া করা শ্রমিকদের নিয়ে ট্রলারযোগে চরের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে ঝড় শুরু হলে ওই ট্রলারটি মাঝনদীতে ১১জন যাত্রীসহ ডুবে যায়। দুজন ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে ওঠে। দুপুর ১২টার দিকে নিখোঁজ দুজনের মৃতদেহ ভেসে উঠলে এলকাবাসি পুলিশে খবর দেয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে।