বৃহস্পতিবার থেকে মসজিদে নামাজ আদায় করা যাবে

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০১:১৫ পিএম

বৃহস্পতিবার থেকে মসজিদে নামাজ আদায় করা যাবে ছবি: ইন্টারনেট

শর্ত সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) জোহর থেকে দেশের সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ ওয়াক্ত ও তারাবিহ নামাজ পড়া যাবে। বুধবার (৬ মে) ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার জোহর থেকে দেশের মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে শর্ত দুইজন মুসল্লির মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া দুই কাতার পর এক কাতারের জায়গা ফাকা রাখতে হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রস্তুত করা হচ্ছে। আজকের মধ্যে জারি করা হবে।