নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০২:১৫ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে মৃত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। রোববার দিবাগত রাত ২টার পর আইসিইউতে নেওয়া হয়।সেখানে তাকে নেবুলাইজার ও অক্সিজেন দেয়া হচ্ছে।
সোমবার (৪ মে) রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাংবাদিক খোকনের স্ত্রীকে রবিবার (৩ মে) দিনগত রাতে আইসিইউতে নেয়া হয়েছে। সেখানে তাকে অক্সিজেন ও নেবুলাইজার দেয়া হচ্ছে। তার জ্ঞান আছে। তিনি ভালো আছেন।
এর আগে করোনাভাইরাসে মারা যাওয়া দেশের প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে নিয়ে মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এই স্ট্যাটাস দেন তিনি।
তিনি লিখেছেন, ‘ঘুম আসেনা চোখ বন্ধ করলেই কেঁপে কেঁপে উঠি। হাত পা ঠান্ডা হয়ে যায়। মাথার উপরের ছাদটা সরে গেছে। পৃথিবীর সমস্ত বেদনায় ভারাক্রান্ত আমি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি। কি হবার কথা ছিল কি হলো? খুব কি তাড়া ছিল তোমার এভাবে আমাদের সবাইকে নিঃস্ব করে চলে যাবার?আমাকে কিছু বলেও গেলেনা। আমি আমাকে কি দিয়ে সান্তনা দেবো? মাকে কে দেবে সান্তনা? তোমার সন্তানদের এতটা প্রশ্রয় আর কে দেবে? দুটো পরিবারের মধ্যমণি তুমি গার্জিয়ান তুমি। আজ সবার চোখে যে অশ্রুধারা কে মুছিয়ে দেবে। কোনও সমস্যা হলে কে দাড়াবে আর? এই সাংবাদিক কেমন করে এভাবে চলে যেতে পারলে তুমি?’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.