করোনা বিবেচনায় ১১ বন্দির মুক্তি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৯:৫৪ পিএম

করোনা বিবেচনায় ১১ বন্দির মুক্তি ছবি: সিটিজেন নিউজ

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার লঘু অপরাধে কারাবন্দিদের মুক্তির উদ্যোগ নেয়। এর ফলে শনিবার (২মে) দুপুরে নওগাঁ জেলা কারাগার থেকে ১১ জন বন্দীদের মুক্তি দেয়া হয়েছে।

যাদের মুক্তি দেয়া হয়েছে তারা হলেন, নওগাঁর বদলগাছীর উপজেলার আহাদ আলী, মোঃ সাইফুল ইসলাম, নয়ন হোসেন, জুয়েল হোসেন, মিজানুর রহমান,আসলাম হোসেন, মোঃ সেতু মিয়া,জাহিদুল ইসলাম, রুবেল হোসেন, ধামইরহার উপজেলার মোঃ মিলন ও সদর উপজেলার রোভেল হোসেন। 

জেলা কারাগারের জেলার মোঃ শাহ আলম সিটিজেন নিউজকে জানান, মুক্তির বিষয়ে ০৩ টি ধাপে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকার। তিনি বলেন, লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের সাজার মেয়াদ অধিকাংশে শেষ হয়েছে তাদের মুক্তির বিষয়ে বিবেচনা করা হচ্ছে।