হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৪:০৭ পিএম

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ছবি: ইন্টারনেট

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান উল্টে মারা গেছেন দুই নির্মাণ শ্রমিক। শনিবার (২ মে ) দুপুরে মাধবপুরের আলাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়েরপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার শফিউল্লার ছেলে দিদারুল ইসলাম (৪৫)।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, মাধবপুর থেকে শ্রমিকরা সরঞ্জামাদি নিয়ে পিকআপ ভ্যানযোগে বানিয়াচং যাচ্ছিলেন। মাধবপুরের আলাকপুর এলাকা পৌঁছলে রাস্তায় থাকা গর্তে চাকা পড়ে দেবে গেলে গাড়িটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন গাড়ির নিচে পড়ে থাকা হাবিবুর ও দিদারুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে। নিহতদের হবিগঞ্জ আড়াইশ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা করছে।