নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০২ , ০২:৪৯ পিএম
ছবি: ইন্টারনেট
ময়মনসিংহে পরিবহন চালকদের হয়রানির অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। সাময়িক বরখাস্ত হওয়া ওই চার পুলিশ সদস্য হলেন- কোতোয়ালী মডেল থানার দুই এএসআই রেজাউল করিম ও শাহ কামাল এবং কনস্টেবল কাউসার ও উজ্জ্বল।
নগরীর পাটগুদাম ব্রিজ এলাকায় ট্রাক-পিকআপ, অটো-সিএনজিসহ পরিবহন চালকদের হয়রানির অভিযোগে তাদের বরখাস্ত করা হয় বলে সিটিজেন নিউজকে নিশ্চিত করেন জেলা সহকারী পুলিশ সুপার আল আমিন।
তিনি বলেন,পরিবহন চালকদের হয়রানি করছে এমন-অভিযোগে রয়েছে ওই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যে তাদের পুলিশ লাইসেন্স ক্লোজড করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করা হবে। অপরাধ সম্পর্কে নিশ্চিত হয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.