নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০১ , ০১:২৮ পিএম
ছবি: প্রতীকী
ময়মনসিংহ মহানগরীর তিনকোনা পুকুরপাড় এলাকার ছাত্রদের মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত তৌহিদুল ইসলাম খান (২৪) ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র।
শুক্রবার (১ মে) ভোররাতে সেহরি খাওয়ার পর মেসে দুর্বৃত্তরা ঢুকে তৌহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুনের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, তিনকোনা পুকুর পাড় এলাকার ওই ছাত্র মেসে তৌহিদুল ইসলাম একাই ছিল। ভোর রাতে এক বা একাধিক দুর্বৃত্ত ঢুকে তাকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশি তৎপরতা চলছে।
নিহত তৌহিদুল ইসলাম খান নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বর এলাকার সাইদুল ইসলাম খানের ছেলে। তিনি তিনকোনা পুকুর পাড় এলাকায় মেসে থেকে লেখাপড়া করতেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.