নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৬:৫৯ পিএম
রমজান মাস উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯ টি কওমি মাদ্রসাকে নিজস্ব তহবিল থেকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব মাদ্রাসার জন্য ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হয়েছে।
৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রসার মধ্যে রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪, খুলনা বিভাগে ১হাজার ১১, বরিশাল বিভাগে ৪০২, ময়মনসিংহ বিভাগে ৩৯৭, ঢাকা বিভাগের ১হাজার ৭৮০, চট্টগ্রাম বিভাগে ১হাজার ৪৮১ এবং সিলেট বিভাগের ৪৮১টি কওমি মাদ্রসার জন্য এই আর্থিক বরাদ্দ দেয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.