বরিশালে ডা. আজাদের মৃত্যুর ঘটনায় মামলা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-৩০ , ১১:৪৭ এএম

বরিশালে ডা. আজাদের মৃত্যুর ঘটনায় মামলা ছবি: সিটিজেন নিউজ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এম এ আজাদ সজলের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নিহতের ছোট ভাই ডা. শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় এ মামলা করেন।

এদিকে ডা. আজাদের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মমতা স্পেশালাইজড হাসপাতালের ৯ কর্মীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গতকাল নগরীর কালিবাড়ী রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালটির সপ্তম তলার একটি কক্ষে থাকতেন তিনি।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আজ সকালে ডা. আজাদের জানাজা শেষে কেরানীগঞ্জের ইমামবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানা যায় তার পারিবারিক সূত্রে।