বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ১০:৩১ এএম
বলিউড অভিনেতা ঋষি কাপুর
বলিউড অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
গতকাল বুধবার তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিত্সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন বর্ষীয়ান এ অভিনেতা।
২০১৮ সালে ক্যানসারের চিকিৎসায় বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি৷ গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে ফেরেন৷ কিছুদিন আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বাইয়ের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে৷ সেসময় দিল্লিতে শ্যুটিং করছিলেন ঋষি।
তার ভাই রণধীর কাপুর বলেন, ‘এর আগেও ওকে এই হাসপাতালে আনা হয়েছিল। আমিও ভর্তি হয়েছিলাম একবার। ঋষি ভালো হয়ে যাবে। নীতু তার সঙ্গে রয়েছে।’ তবে অভিনেতার শারীরিক অবস্থা এখন কেমন, বা কী হয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
এদিকে, গতকাল বুধবার মারা গেছেন বলিউডের আরও এক ক্যানসার আক্রান্ত অভিনেতা ইরফান খান। ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড। সেই রেশ কাটতে না কাটতেই চলে গেলেন ঋষি কাপুর।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.