নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৭:৫২ পিএম
ছবি: ইন্টারনেট
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজনেরা।
বড় বোন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবিদা সুলতানা সম্মতিতে বিয়েটা করেছেন বলে জানালেন শওকত আলী ইমন। তিনি বলেন, বিয়েটা হুট করেই হয়েছে। তাই শুধু নিজেদের লোকেরাই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী ২৯শে মে।
কনে হৃদিতা রেজা একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠক। এ প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, দুজন দুজনার পেশা সম্পর্কে অবগত থাকলেও ব্যক্তিগত পরিচয় আমাদের ছিল না। বিয়ের পুরো ব্যাপাটা আপার (আবিদা সুলতানা) সিদ্ধান্তেই হয়েছে।
এটি শওকত আলী ইমনের দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৫ সালে ১৫ই জুলাই মডেল-অভিনেত্রী বিজরী বরকতুল্লাহকে বিয়ে করেন তিনি। ২০১২ সালের শেষের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে ঊর্বানা নামের এক কন্যাসন্তান রয়েছে।
শওকত আলী ইমনের জন্ম ১৯৭১ সালে ঢাকায়। ১৯৯৬ সালে চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে নাম লেখান ইমন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ঢাকা-কলকাতা মিলিয়ে অর্ধ শতাধিক চলচ্চিত্রে তিনি সংগীত পরিচালনা করেছেন। পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.