বেড়েছে মা মাছের আনাগোনা
মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৪-২৭ , ১০:০৩ এএম
ছবি: ইন্টারনেট
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের আনাগোনা বেড়েছে। সামনে অমাবস্যা তিথির জোঁ। বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পাহাড়ি ঢলের তীব্রতা বৃদ্ধি পাবে। তখন ডিম ছাড়তে পারে মা মাছ।
জানা যায়, হালদায় প্রতি বছর চৈত্র মাস থেকে আষাঢ় মাসে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছ ডিম ছাড়ে। তবে ইতিমধ্যে গত কয়েকদিন অধিক বৃষ্টি আর বজ্রপাত হলেও হালদা নদীতে ডিম ছাড়েনি মা মাছ।
শনিবার আবহাওয়া অধিদফতর এক পূর্বভাসে জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, ১৯০ মিলিমিটার। চলতি মৌসুমে এটা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। তবে চৈত্র শেষ হয়ে বৈশাখ মাসে মাছ ডিম না ছাড়ায় সংগ্রহকারীরা হতাশ হয়ে পড়েছেন।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, সরকারি নির্দেশ অনুসারে গত ১৯ মাস ধরে উপজেলা প্রশাসন হালদা নদীতে কঠোর নজরদারির মাধ্যমে অবৈধ জাল ও ড্রেজার জব্দ, বালু উত্তোলন ও ইঞ্জিন চালিত নৌকা বন্ধ রাখার কারণে নদীতে মাছের মজুদ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, নদীর রক্ষায় প্রশাসন অভিযান অব্যাহত রেখেছে। তাছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নদীতে ব্যাপক হারে মাছ অবমুক্ত করা হয়েছে।
ধারাবাহিক অভিযানের কারণে এবার হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে আশাবাদী মৎস্য বিজ্ঞানীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.