নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৯:৫০ এএম
ছবি: সিটিজেন নিউজ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা জনতা ব্যাংকের সামনে বয়স্ক ভাতার টাকা তোলার পর ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন সোনাভান বেওয়া ও জিয়ারন নেছা নামের দুই বৃদ্ধা।এ সময় ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে একযুবক কৌশলে ওই দুই বৃদ্ধার বয়স্ক ভাতার তিন হাজার টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়েছে।
বামনডাঙ্গা জনতা ব্যাংকের সামনে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। তাদের দু’জনের বাড়ি বামনডাঙ্গা ইউনিয়নের খামারমনিরাম (স্কুলের বাজার) গ্রামে।
টাকা খুইয়ে বিলাপ করে সোনাভান বেওয়া বলেন, বয়স্ক ভাতার টাকা তোলার পর অপরচিত একযুবক ত্রাণের চাল-ডাল দেওয়ার কথা বলে বাজারের দিকে নিয়ে যায়। পরে হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগে দু’জনের দেড় হাজার করে তিন হাজার টাকা এবং ভাতার বইসহ ভোটার আইডি কার্ডও ছিল।
জিয়ারন নেছা বলেন, ‘ভাতার টাকা তুলে ব্যাংকের নিচে আসি। অপরিচিত ছেলেটা মেম্বারের ছেলে পরিচয় দিয়া ত্রাণ দিবে বলে আমাকে বাজারের দিকে ডেকে নিয়ে যায়। পরে টাকাসহ ব্যাগ টান দিয়া দৌড়ে পলায়।
তিনি বলেন, ওই ব্যাগে আমার ভাতার বই এবং ভোটার আইডি কার্ড ছিল। কী খাবেন; কী নিয়ে বাঁচবেন বলে বিলাপ করছিল জিয়ারন নেছ।
এ বিষয়ে জনতা ব্যাংক বামনডাঙ্গা শাখা ব্যবস্থাপক মাসুদ রানা জানানন, অসহায় দুই বৃদ্ধার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা টিসিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে চিহ্নিত করা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, দুই বৃদ্ধার ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা তাৎক্ষণিক কেউ জানায়নি। পরে ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.