ক‌রোনা: দ‌ক্ষিণ এ‌শিয়ার ভাইরাস‌টি কম শ‌ক্তিশালী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৫:৫৯ পিএম

ক‌রোনা: দ‌ক্ষিণ এ‌শিয়ার ভাইরাস‌টি কম শ‌ক্তিশালী ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের এ গবেষণা সংস্থার মতে, ভারতসহ দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় করোনাভাইরাসের যে সাব-টাইপ ছড়িয়েছে সেটি ইউরোপ এবং অন্যান্য দেশের মতো মারাত্মক নয়। এর  ধ্বংসের ক্ষমতা করোনার সব টাইপের তুলনায় অনেকটাই কম।

মার্কিন সংস্থাটির গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা চালান। নিজেদের গবেষণার ওপর ভিত্তি করে করোনাকে তিনটি উপজাতিতে ভাগ করেছেন তারা। কোভিড -১৯ এর এই তিনটি বিভাগকে এবি এবং সি বিভাগে ভাগ করা হয়েছে। এ এবং সি’র তুলনায় বি অনেকটাই দুর্বল।

মার্কিন গবেষণা সংস্থাটি বলছে, ভারত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় এ ভাইরাসের বি উপজাতিটিই ছড়িয়েছে।