বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৩:৫০ পিএম
ছবি: ইন্টারনেট
কিউকি সাস ভি কভি বহু থি’, ‘ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায়’ সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন জয়া ভট্টাচার্য। সম্প্রতি নিজের লম্বা চুল কেটে একেবারে ন্যাড়া হয়েছেন জয়া।
লকডাউনের এই সময়ে নিজের চুল কেটে ফেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়া ভট্টাচার্য। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি।
জয়া বলেছেন, ‘বহুদিন ধরে এটা করতে চেয়েছি, তবে কোনোভাবে করা হয়ে উঠে নি। তবে এখন অনেক খোলামেলাভাবে কাজ করতে পারবো। তিনি জানান, রোজই বাইরে গিয়ে পথ কুকুরদের খাবার দেন তিনি। সেই সঙ্গে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিলি করতে যান। এক্ষেত্রে নিজের চুলের যত্ন নেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই তিনি চুল কেটে ফেলেছেন। বলেন,আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, কেমন দেখতে সেটা নয়।’ সূত্র: এই সময়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.