ডেস্ক নিউজ
আপডেট: ২০২০-০৪-২২ , ০৩:৪৪ পিএম
ছবি: ইন্টারনেট
দেশের করোনা পরিস্হিতিতে খুব মন্দা সময় যাচ্ছে সবার। ঘরে বসেই দিন কাটাচ্ছেন সকলে। এসময়ে নতুন এক খবর জানালেন ছোটপর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। করোনায় ধূমপান ত্যাগ করেছেন এ অভিনেতা। এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে এ তারকা লিখেছেন, 'কতজন মানুষ জীবিত আছেন? বলবেন কি?
আওয়াজ দিয়েন। আওয়াজটা বড় হলে কলিজায় শান্তি পাবো হয়তো। মৃত্যুর কেলেঙ্কারিতে একটু দম নেয়া, আর কি!'
স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেতা আরও লেখেন, 'সবাই নাকি আজকাল মৃত্যুর সংখ্যাটাই খোঁজে, তাই?'
এসবের বাইরে ঘরবন্দি নিশো নিজের পরিবারকে বেশি সময় দিচ্ছেন বলে জানা গেছে। নিজেকে পরিবর্তনও করছেন তিনি। দীর্ঘদিনের ধূমপান করার অভ্যাস ছেড়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে নিশো জানিয়েছেন, 'আমি অনেকবার সিগারেট ছেড়ে দিতে চেয়েছিলাম। এই সময়টায় এসে সেটা পেরেছি। এক মাসের বেশি সময়ে একটা সিগারেটও ধরিনি। এই অভ্যাসটা ত্যাগ করেছি।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.