হোম কোয়ারেন্টিনে থাকতে বলায় আত্মহত্যা করলেন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২২ , ০২:২১ পিএম

হোম কোয়ারেন্টিনে থাকতে বলায় আত্মহত্যা করলেন ছবি: গুগল ম্যাপ

চাঁপাইনবাবগঞ্জের চৈতন্যপুর গ্রামে ঢাকা ফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারান্টিনে থাকতে বলায় আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১শে এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। বুধবার (২২শে এপ্রিল) সকালে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে আলাউদ্দীন (৫৫)।

মঙ্গলবার সন্ধ্যায়, আলাউদ্দিন ঢাকার মিরপুর থেকে বাড়ি আসেন। এ খবর জানার পর এলাকাবাসী ও স্থানীও প্রশাসন ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলে তাকে। আলাউদ্দিন সকালে কোয়ারেন্টিনে যাবে বলে জানান।

স্থানীয় এলাকাবাসী ও গ্রাম্য ডাক্তার গোলাম জাকারিয়া জানান, কিন্তু রাতেই ভয়ে বা আতঙ্কে সে বাড়ির পাশের একটি আম গাছে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে।

শিবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত (ওসি তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, করোনায় দয়া করে কেউ আতঙ্কিত হবেন না। সকলকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।