নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০২ , ১১:০০ এএম
ছবি: ইন্টারনেট
নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের সঙ্গে পৃথক ‘গোলাগুলিতে’ ২ জন নিহত হয়েছে। বুধবার (১এপ্রিল) রাতে জেলার পত্নীতলা এবং আত্রাই উপজেলায় এসব গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার বালুখা এলাকার মৃত রফাত উল্লাহর ছেলে জাহিদুল ইসলাম (৩৮) এবং আত্রাই উপজেলার ভর তেতুঁলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার (৩৬)।
পুলিশের দাবি, নিহত ২জন মাদক ব্যবসায়ী।নিহত জাহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা ছিল।
আত্রাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসলেম উদ্দিন ও পত্নীতলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় ঘটনাস্তল থেকে একটি বিদেশি পিস্তল,একটি ওয়ান শুটারগান,৬ রাউন্ড গুলি ৪টি হাসুয়া, ৯৫০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম হিরোইন ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানায় পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.