করোনা সংক্রমণে মৃতদের দাফনে টিম গঠন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩০ , ০২:২৯ পিএম

করোনা সংক্রমণে মৃতদের দাফনে টিম গঠন

করোনাভাইরাস সংক্রমণে মারা যাওয়া ব্যক্তিদের কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য সিটি কর্পোরেশন এলাকায় টিম গঠন করছে ইসলামিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকায় একজন ইমাম অথবা মুয়াজ্জিন, দুইজন নারীসহ ৬ সদস্যের একটি করে টিম গঠন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর টিমের সদস্যদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেয়াসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেবে।  

২৯শে মার্চের মধ্যে প্রত্যেক জোনের টিম গঠন করতে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও জেলা কার্যালয়ের উপ-পরিচালকদের নির্দেশনা দেয়া হয়েছে।