নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৬ , ০৮:৫৩ পিএম
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ছুটির সময় গণমাধ্যম কর্মীদের সহায়তা দিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৫ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, ছুটির সময় গণমাধ্যম কর্মীদের সহায়তা দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। স্বাস্থ্যসেবা, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি কার্যাবলী সরকার ঘোষিত ছুটির আওতায় আসবে না।
এর আগে বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনী নামার মধ্যে সাংবাদিকদের দায়িত্ব পালনকালে আলাদা পাসের প্রয়োজন নেই।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনায় গত ২৪ মার্চ থেকে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সশস্ত্র বাহিনী প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.