নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৫ , ০৯:৩৮ পিএম
দেশের আকাশে কোথাও আজ বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
আজ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে মহাপরিচালক জানান, আজ কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার (২৬ মার্চ) আগামীকাল। সে হিসেবে আগামী শুক্রবার (২৭ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতই শবে বরাত। বাংলাদেশে শবে বরাতের পরদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। তবে এবার এ ছুটি পড়েছে ১০ এপ্রিল (শুক্রবার)। অর্থাৎ সাপ্তাহিক ছুটির মধ্যেই।
শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.