সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৫ , ০৫:২৪ পিএম
করোনাভাইরাসের সংক্রমণ থেকে ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাসা থেকে কাজ করবেন জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম সিটিজেন নিউজ.কম.বিডি’র সংবাদকর্মীরা।
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে কর্মীবান্ধব প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত থেকে সিটিজেন নিউজের সকল কর্মীরা বাসায় থেকে কাজ করবেন।
এ লক্ষে প্রতিষ্ঠানটিতে কর্মরত সব সংবাদকর্মী বাসায় প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পত্রিকার প্রধান সম্পাদক রোমান শেখ।
মঙ্গলবার (২৫ মার্চ) সিটিজেন নিউজের কার্যালয়ে রোমান শেখ সংবাদকর্মীদের বাসায় থেকে কাজ করানোর বিষয়ে ঘোষণা দেন।
তিনি বলেন, করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে আমরা বাসায় থেকে সংবাদ পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছি। বুধবার রাত থেকে আমাদের দক্ষ সংবাদকর্মীরা বাসা থেকে কাজ করবেন। এ লক্ষে সবার বাসায় প্রযুক্তিগত সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে। দেশ বিদেশের তথ্যসমৃদ্ধ সব সংবাদ দ্রুত পেতে সিটিজেন নিউজের সঙ্গে থাকার জন্য পাঠকদের আহ্বান জানান তিনি ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.