আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৩ , ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে সাজা দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৩ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশ দেন।
হত্যাচেষ্টার মামলায় অভিযুক্তরা হলেন-কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (সুলতানা পারভীন), সহকারী কমিশনার (এসি) রিন্টু বিকাশ চাকমা, সিনিয়র সহকারী কমিশনার-রাজস্ব (আরডিসি) নাজিম উদ্দীন ও সহকারী কমিশনার (এসি) এসএম রাহাতুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জন।
এরআগে আরিফুলকে ভ্রাম্যমান আদালেতের দেয়া ওই সাজার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতও করেছেন আদালত।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় আরিফুল ইসলামকে। তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে দাবি করা হয়। এরপর গভীর রাতে জেলা প্রশাসকের অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের দণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ওই সাজার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৫ মার্চ সাংবাদিক হারুন উর রশীদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.