সালানা ওরছে হযরত গাউছুল আজম ’র কর্মসূচী স্থগিত

 মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৩-২২ , ১২:২২ পিএম

সালানা ওরছে হযরত গাউছুল আজম ’র কর্মসূচী স্থগিত

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার কর্তৃক যে কোন ধরণের জমায়েত বন্ধ রাখার নির্দেশনা রয়েছে বিধায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৬৭ তম পবিত্র মিরাজুন্নবী (দঃ) উদ্যাপন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু ৪র্থ বেছাল শরীফ স্মরণে সালানা ওরছে হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু এর কর্মসূচী স্থগিত করা হয়েছে।

তবে যার যার নিজস্ব অবস্থানে থেকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে শেফা আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করার জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটির পক্ষ থেকে মুসলিম মিল্লাতের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। গতকাল বাদে জুমা বায়েজিদস্থ  কমপ্লেক্সে সংগঠনের অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।