কোয়ারেন্টাইনে খ্যাতিমান তিন তারকা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২২ , ১২:০৪ পিএম

কোয়ারেন্টাইনে খ্যাতিমান তিন তারকা রুনা লায়লা, মোশাররফ করিম ও মেহের আফরোজ শাওন

করোনাভাইরাস আতঙ্কে স্বেচ্ছায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন দেশের খ্যাতিমান তিন তারকা। এরা হলেন, উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন। মোশাররফ করিম। তিনি সম্প্রতি কলকাতায় শুটিং করে ঢাকায় ফিরেছেন। মেহের আফরোজ শাওন। যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন তিনি।  

১৪দিনের স্বেচ্ছায় কোয়ারান্টাইনে আছেন এই দেশের খ্যাতিমান তিন তারকা।

জানা যায়, উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা দেশে ফিরেছেন লন্ডন থেকে। তার মেয়ে থাকেন লন্ডনে। সেখান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন নন্দিত এ গায়িকা। আর দেশে এসেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রুনা লায়লা। সেখানে লিখেছেন, করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন একটা সঙ্কটময় পরিস্থিতি পার করছে। আমাদের সবাইকে এই ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করতে হবে।

মোশাররফ করিম গত ২ মার্চ ডিকশনারি ছবির শুটিংয়ের জন্য তিনি কলকাতায় যান। সম্প্রতি কলকাতায় শুটিং করে ঢাকায় ফিরেছে। এদিকে অন্য সব নাটকের শুটিং বাতিল করেছেন এ অভিনেতা। গত ১৯ মার্চ একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল মোশাররফ করিমের। করোনা সংক্রামণের আশঙ্কায় শুটিং বাতিল করেছেন তিনি।

এ বিষয়ে মোশাররফ করিম বলেন, বেশকিছু নাটকের শুটিং ছিল, বাতিল করেছি। এই মুহূর্তে শুটিংয়ে অংশ নেওয়া ঠিক হবে না।’ তিনি বলেন, ঘরে থাকছি। কাজ ছাড়া বের হচ্ছি না। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলছি।

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই স্বেচ্ছায় কোয়ারান্টাইনে আছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। এই সঙ্কটময় সময়ে সন্তানদের কাছ থেকেও দূরে রয়েছেন।

মেহের আফরোজ শাওন বলেন, কারও নিজের ও নিজের পরিবারের প্রতি মায়া বা দায়িত্ব থাকলে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যাওয়ার কথা। কিন্তু বিভিন্ন অনলাইন ও ফেসবুকের মাধ্যমে যে সব খবর পাচ্ছি সত্যিই দুঃখজনক। অবাক হচ্ছি তাদের এই অসচেতনতা দেখে।