করোনা আতঙ্কের মধ্যে চলছে ৩ আসনের ভোট

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২১ , ০৯:৫৭ এএম

করোনা আতঙ্কের মধ্যে চলছে ৩ আসনের ভোট ছবি: ইন্টারনেট

দেশে মহামারি নভেল করোনা ভাইরাসের  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি দুটি আসনে ব্যালট পেপারে ভোট নেয়া হবে।

ভোটের আগের দিন ইভিএম স্থাপন, বুথ তৈরিসহ কেন্দ্র তৈরিতে চলছে ব্যস্ততা। এই আয়োজনের মধ্যেও সবার মনের কোণে করোনাভাইরাস-আতঙ্ক। ঝুঁকি এড়াতে তাই মুখোশ, দস্তানায় ঢাকা অনেকের হাত-মুখ।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, তাদের জন্য ব্যক্তিগত সুরক্ষা উপাদান সরবরাহ করেছে কমিশন।

এদিকে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের হাত ধোয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোট দেয়ার আগে-পরে হাত জীবাণুমুক্ত করতে বন্দোবস্ত করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের। যদিও ইভিএমে ভোটগ্রহণে করোনা সংক্রমণের ঝুঁকি দেখছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানাযায়, ঢাকা-১০ আসনটিতে এবার মোট ভোটার
 ৩ লাখ ১২ হাজার ২৮১  জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে মোট ভোটার চার লাখ আট হাজার ৭৪ জন। এ নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ও বাগেরহাট-৪ (মোড়রগঞ্জ ও শরণখোলা) আসনে মোট ভোটার দুই লাখ ৯৭ হাজার ৪৩৪ জন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী।