বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৩-১৯ , ১২:০০ পিএম
অমিতাভ বচ্চন, বিগ বি। সত্তরের দশকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ তিনি। তার ভরাট কণ্ঠ এবং অভিনয়-জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। কিছুদিন আগে করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে মানুষকে সচেতন করতে স্বরচিত কবিতা প্রকাশ করেন। যেখানে নিজের দৃষ্টিভঙ্গি এবং সতর্কতার জন্য হৃদয়ছোঁয়া দিকনির্দেশনা দিয়েছেন বলিউড কিংবদন্তি। এবার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেলেন বলিউডের শাহেনশাহ।
১৮ মার্চ থেকে ঘরে মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছেন তিনি।
এদিকে যাদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে এবং যারা স্বেচ্ছায় যাচ্ছেন, তাদের আলাদাভাবে চিহ্নিত করার জন্য হাতে সরকারিভাবে সিল লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার। এই সিলে ভোট দেওয়ার সময় যে কালি ব্যবহার করা হয়, এতে তাই ব্যবহার করা হচ্ছে। তেমনই একটি সিলসহ হাতের ছবি টুইট করে শেয়ার করেছেন অমিতাভ।
উল্লেখ্য, বুধবার যুক্তরাজ্য থেকে ফিরে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন কলকাতার অভিনেতা জিৎ ও অভিনেত্রী মিমি। এছাড়া করোনা আতঙ্কে সুরক্ষিত থাকতে অভিনেতা দিলীপ কুমার, ভজন সম্রাট অনুপ জালোটার মতো তারকাও কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাছাড়া ভারতের বেশিরভাগ রাষ্ট্রেই এখন শুটিং ও প্রেক্ষাগৃহ বন্ধ রেখেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.