ফের আলোচনায় মাহফুজুর রহমান

 বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৩-১৭ , ০২:২৫ পিএম

ফের আলোচনায় মাহফুজুর রহমান

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ শততম জন্মবার্ষিকী। এই মহান নেতার জন্মদিন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে মুজিববর্ষ।

এবার বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে নতুন একটি গান প্রকাশ করেছেন স্যাটেলাইট চ্যানেলের প্রবক্তা ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ‘বঙ্গবন্ধু তোমার জন্মদিন’ শিরোনামের এই গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি।

মুজিববর্ষ উপলক্ষে গানটি ১৬ মার্চ রাতে প্রকাশ হয়েছে এটিএন বাংলা প্রোগ্রাম নামের ইউটিউব চ্যানেল থেকে। গানটি নিয়ে আলোচনা সমালোচনা দুই-ই চলছে। তবে গানটি ড. মাহফুজুর রহমানের অন্যান্য গানের মতো সাড়া ফেলতে পারেনি। ১২ ঘণ্টায় মাত্র এক হাজার তিন শতাধিক দর্শক এটি দেখেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন তিনি। তার কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়। এরপর থেকে নিয়মিতই গান গাইতে দেখা যাচ্ছে তাকে।