নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৭ , ১০:৩৪ এএম
সিরাজগঞ্জে সলঙ্গায় পিকআপ ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে পাবনাগামী একটি পিকআপ ভ্যান ও একটি মাছবাহী নসিমন গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে। পরিবহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.