মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৩-১৪ , ০৭:২৪ পিএম
পবিত্র মি’রাজুন্নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে ঈছালে ছাওয়াব মাহফিল করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
গতকাল শুক্রবার যোহর হতে চট্টগ্রামের হাটহাজারী দক্ষিণ নাঙ্গলমোড়া ছৈয়দ ছদর উদ্দীন খলিফা জামে মসজিদ ময়দানে এ মাহফিলের আয়োজন করে সংগঠনটির ১৪৭নং নাঙ্গলমোড়া ও ২৭নং ছিফাতলী শাখা।
মাহফিলে ১৪৭নং নাঙ্গলমোড়া শাখার উপদেষ্ঠা হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী।
মাহফিলে মাওলানা মুহাম্ম এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দীন আহমদী, মাওলানা মুহাম্মদ শাহেদুল হক, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী, মাওলানা মুহাম্মদ মির কাসেম, মাওলানা মুহাম্মদ আবুল কাসেম, মাওলানা মুহাম্মদ জহুরুল হক, ডাঃ মুহাম্মদ আবুল কাসেম তালুকদার, ডাঃ মুহাম্মদ আজম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, হাফেজ মুহাম্মদ মহিনউদ্দীন আরিফ, মুহাম্মদ আব্দুল হামিদসহ মাহফিলে অনেক গন্যমান্য ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
পরে মিলাদ-ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.