২৩ মামলার আসামী খুলশীর বগা অবশেষে কারাগারে

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-১০-১৮ , ০২:১৫ পিএম

২৩ মামলার আসামী খুলশীর বগা অবশেষে কারাগারে ছবি: নাগরিক পত্রিকা

চট্টগ্রাম নগরের আলোচিত ওয়াকিল হোসেন বগাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ ১৮ অক্টোবর সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলশী থানা সূত্র নাগরিক পত্রিকাকে জানায়, বিস্ফোরক, মাদক ও অস্ত্রসহ ২৩টি মামলার আসামি ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে চাঁদা দাবি, হত্যার হুমকি, মারধর, অনধিকার প্রবেশ ও চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক শেখ মুহাম্মদ আরিফের করা অভিযোগের ভিত্তিতে গত ৬ অক্টোবর খুলশী থানায় দায়ের করা মামলায় বগাকে এক নম্বর আসামি করা হয়েছে। মামলায় বগাসহ ৩৮ জনের নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে চাঁদা দাবি, হত্যার ভয় দেখানো, মারধর, অনধিকার প্রবেশ, চুরি, সম্পদের ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির মতো ঘটনা ঘটেছে বলে বাদী অভিযোগ করেছেন।

মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৮৭, ৩৭৯, ৩৮০, ৪৫২, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আজ আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় বগাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে সিএমপি খুলশী থানার ২৩টি মামলার তালিকা:

১. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৯/৩২৩, তারিখ: ০৮ নভেম্বর, ২০১৮, ২. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৫/৩১৯, তারিখ: ০৩ নভেম্বর, ২০১৮, ৩. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৩৮/৩১০, তারিখ: ২৮ অক্টোবর, ২০১৮, ৪. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৩২/৩০৪, তারিখ: ২৫ অক্টোবর, ২০১৮, ৫. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-১৮/৬৭, তারিখ: ২৯ মার্চ, ২০১৮, ৬. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৬/২৮, তারিখ: ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ৭. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-২০/২৬০, তারিখ: ২০ নভেম্বর, ২০১৭, ৮. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-১৪/১০৩, তারিখ: ১৯ মে, ২০১৭, ৯. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৭, জিআর নং-৫৭/১৬, তারিখ: ০৮ মার্চ, ২০১৬, ১০. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-১৪, তারিখ: ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ১১. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-২২, তারিখ: ২৪ জানুয়ারি, ২০১৫, ১২. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৩০/২০৯, জিআর নং-২০৯/২২, তারিখ: ২৪ মে, ২০২২ | চার্জশীট নং-২৫১ (তারিখ: ৩১ জুলাই, ২০২২), ১৩. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-১/৪০৪, তারিখ: ০২ ডিসেম্বর, ২০১৯ চার্জশীট নং-৩৮ (তারিখ: ৩১ জানুয়ারি), ১৪. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-২৭/২৯৯, তারিখ: ২১ অক্টোবর, ২০১৮, ১৫. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-২২/২৯৪, তারিখ: ১৫ অক্টোবর, ২০১৮, ১৬. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-১৩/২৯৫, তারিখ: ০৮ অক্টোবর, ২০১৮, ১৭. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-২১/২৫৩, তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১৮. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৬, জিআর নং-১৯৩, তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৮, জিআর নং-২৯৭, তারিখ: ০৯ নভেম্বর, ২০২৩, ২০. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-৭, জিআর নং-২৯৬, তারিখ: ০৮ নভেম্বর, ২০২৩, ২১. সিএমপি খুলশী থানা: এফআইআর নং-১৬, জিআর নং-২১৯, তারিখ: ২০ জুলাই, ২০২৩, ২২. সিএমপি খুলশী থানা: মামলা নং-৬, বাৎসরিক নং-১৯৩, তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. এবং ২৩. খুলশী থানা: মামলা নং-০৮, তারিখ: ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি.।