নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০৯-১৯ , ০৬:৩৭ এএম
ছবি: নাগরিক পত্রিকা
রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ উপস্থিত হয়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শুক্রবার বাদ মাগরিব মিছিলের শুরু ও শেষ পর্যায়ে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নেতারা।
স্থানীয়রা জানান, কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে পৌঁছালে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মিছিল শেষ না হতেই আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল রানা (৩০) নামে একজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুয়েল রানা মধ্যকূল নাথপাড়া এলাকার খানজাহান আলীর ছেলে। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তিনি ককটেলটি বহন করছিলেন, নাকি কোথাও রাখতে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.